আল্লাহ তাআলা তাঁর অসংখ্য সৃষ্টির মধ্যে মানুষকে দিয়েছেন বিশেষ মর্যাদা। আর সেই মানুষের মধ্যেও তিনি সর্বোচ্চ আসন দান করেছেন একজনকেই মুহাম্মদ (স.)। তিনিই সেই প্রিয় হাবিব, যাঁর মর্যাদা সব নবী-রাসুলের ঊর্ধ্বে, যাঁর সম্মান আসমান-জমিনের সীমানা ছাড়িয়ে আরশ পর্যন্ত বিস্তৃত।